Apr 29, 2023

অনুভব ধর রায়

মুক্তি

দে ভেঙে দে, সকল শৃঙ্খল নকল সকল বাঁধন 
উড়ে যা তুই যা উড়ে, ওরে ভীরু অবুঝ মন
বদ্ধ দ্বার রুদ্ধ কারাগার দে এবার সব ভেঙে 
মুক্ত আকাশ শুদ্ধ বাতাস নেরে এবার জেনে l

মেদিনী বক্ষে সবার অলক্ষ্যে শায়িত কলেবর 
রাজা ও ফকির পরিচয় সম ধারণ করিছে আকর 
বন্যেরা তবু করিছে কেলি মানব বুঝিবে নারে 
বিহঙ্গ দেখিছে রঙ্গ করিয়া কাড়ায় বেন্ধেছে কাড়ে l

সহজ পাঠ করেছে জটিল নিজেরে  যারা ভাবে  জ্ঞানী 
ক্ষুব্ধ শরিত্রী অন্ধ রাত্রি, আজ কেহ নাই পরিত্রানী 
এমন সময় আসবে বলে বলেছিলেন যত আদিকবি 
হাজার বছরে রেখে গেছেন তাঁরা অমূল্য যত নথি l

মুঠোয় বন্ধী করোনা তাই প্রকৃতির সময় গতি
একটু বরষ স্নেহের পরশ মাগিছে আজ প্রকৃতি 
বদ্ধ দ্বার অন্ধ কারাগার সময় এসেছে ভাঙার
মুক্ত বাতাস মুক্ত আকাশ সময় এসেছে জানার l