Apr 29, 2023

রিপন সিংহ

ওহে কাঠঠোকরা 

জানিনা হঠাৎ অকারণেই স্বগত উচ্চারণ করি,
পাবনা জেনেও হাত বাড়িয়ে তোমায় ধরি।
কোন কারণ নেই তবুও চোখে ভেসে থাকে,
তোমার স্পর্শের জন্য বুকের মাঝে বেদনা জাগে।
কাঠঠোকরা পাখির মতো হৃদয় খুঁড়ে খুঁড়ে,
আমার বুকের মাঝে নীড় তৈরি করে।
রাঙা চরণ দু -খানা বুকের মাঝে রেখে,
তোমার সোনালি চঞ্চু আমায় ক্ষত করলে।
জানি একদিন দক্ষিণা বাতাসের সাথে আসবে,
অকারণেই তুমি আমাকে তোমার করে নেবে।
রাধা তিথিতে আমার আমিটাকে ছেড়ে দিয়ে,
তোমার সাথে মিশে যাবো সম্পূর্ণ তোমার হয়ে।
জীবনের সব লক্ষ্য একদিকে সরিয়ে রেখে,
আমি আবার স্বগত উচ্চারণ করি বসে।