Apr 29, 2023

লিটন শব্দকর

মেঘসুখ

রাঙতার ভেতর রোদের শীর্ণ ডালপালা
জন্মান্তরে বাঙ্ময় হয়ে রয় মেঘসুখ এক।

বাষ্পের ভেতর বরফের শঙ্খটি
বোঝাপড়ার প্রতিদিনই দেওয়ালে চিরকুট
একদিন সব পিন খুলে দেওয়া

মহাজনপদে হকার, খবরের কাগজ
সিঁড়িতে ছেয়ে থাকা শুকনো পাতা উড়িয়ে
তাকে ডেকে ডেকে ফিরে গেছে একদিন।