সুখ যে আছে
বেলা শেষে দেখি আমিও দুঃখী
ঠিক সবারই মতো,
সুখের পিছনে ছুটেছি যত
পেয়েছি দুঃখ বেশি তত।
চাওয়া-পাওয়ার তালিকাটা
বড্ড বড় ছিল,
তাই তো সুখের ঠিকানাটা
নিমেষে বদলে গেল।
সুখের জন্য আগামীতে ছোটা
সুখ যে অধরা তাই,
অতীতের অলিগলি ভর্তি সুখেতে
জানা যে কারোর নাই।
বেলা শেষে আজ বুঝতে পেরেছি
অতীত স্মৃতির পাতায়,
ওই সুখ টাই সত্যিকারের
তাই তো আজও কাঁদায়।
সুখের পিছনে মিছিমিছি ছোটা
সুখ যে সদাই আছে,
আলোতে-আঁধারে-হাসিতে-খুশিতে
প্রতিক্ষনেতেই বাঁচে।