Apr 29, 2023

মায়া রানী মজুমদার

সুখের অনুভূতি

তোমার দুঃসাহসে আমি স্তম্ভিত,
আচরণে হলাম ওগো অভিভূত।
এতো নরম মনের মানুষ তুমি,
আপন করে নিলে আমায় চুমি।
কম বেশী সবার জীবনে রয় দুঃখ,
সোহাগ মাখা চুম্বনে পেলাম সুখ।
দিয়েছো কথা আমায় করবে রক্ষে,
সারাজীবন রাখবে ধরে তব বক্ষে। 
সোহাগমাখা চুম্বনে সুখের অনুভূতি, 
দিশেহারা ছিলাম, পেলাম গতি। 
হয়তো বা ছিলাম তব প্রতিক্ষায়।
আনন্দাপ্লুত আমি পেয়ে তোমায়।
রইবো মোরা দু'জনে পাশাপাশি, 
বলবে কথা মোর কাছে আসি।
দুজনেই করবো সোহাগ বিনিময়, 
এখন তো আর নেই মোদের ভয়।