Apr 29, 2023

সুপ্রতিম ভৌমিক

সুপ্রাজের পূজোর আনন্দ

সুপ্রাজ বাবার একমাত্র সন্তান বলে খুব আদুরের ছিল ও ছোটবেলা যখন যা চাইত বাবা যথাসাধ্য তা' দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু হতভাগা সুপ্রাজের বাবা যখন তার অষ্টম বয়সে তাদের অকুল সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন তখন থেকেই চাওয়ার জায়গা আর থাকলো না, কত দুঃখ কষ্টে বড় হল, কত প্রতিপত্তিশালী পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ কখনও জিজ্ঞেসও করত না পূজোর কাপড় হয়েছে কি না ?  তাই ছোটবেলা থেকেই আজোবধি তার একইভাবে চলছে, পূজোর কাপড় প্রায় প্রতি বছরই হয় না, প্রথম প্রথম মনে খুব বেশি কষ্ট হতো সুপ্রাজের, পুরোনো কাপড় পরেই পূজো দেখতে যেতো, কিন্তু এখন আর মনে তেমন কষ্ট হয় না, চিরাচরিত হয়ে গেছে, পুরোনো কাপড় পরে এখন আর পূজো দেখতেও যায়না,  যখন যেমন তখন তেমন, পূজো মানেই তো মোটা টাকার মানুষদের ।

          পূজোর তিনটি দিন সুপ্রাজ শুধু মনে মনে ভাবে, "বাবু, তুমি থাকলে পূজোর দিনগুলো কেমন কাটতো, কতই না আনন্দ স্ফুর্তি হত । তোমার সাথেই জীবনের সকল আনন্দ চিরবিদায় নিয়েছে । তুমি যেখানেই থাকো, ভালো থেকো, আনন্দে থেকো ।"