Apr 29, 2023

সুজন দেবনাথ

 আশা

আকাশ তলে বসে বসে রোজ
নিরালায় তারা গুনি,
রঙিন পৃথিবী আঁকবো বলেই
হাজারো স্বপ্ন বুনি।

কখনো কালো মেঘেদের দল
ব্যাঘাত ঘটায় কাজে,
কুড়ানো স্বপ্ন হারিয়ে যাওয়া
হয়তো ভীষণ বাজে।

তবু বাঁচতে গেলে গড়তে হবে
আবার নতুন করে,
জানি অস্ত রবি উঠবে আবার
নিত্য নবীন ভোরে।