চলিষ্ণু
কি চলছে?
ভরপুর দুপুরে বসে ভাবি।
কয়েকটি পাতা ঝরে পড়ে যায় তখন।
কি সময়? কি সময় এখন?
এসবের উত্তর নেই জেনেও
প্রশ্ন করা হয়, প্রশ্ন শুধু করা হয় চেতনা ক্লান্ত হবে জেনেও।
তবুও ভেসে যায়, ভেসে যায়, তার আঁচলখানি ভেসে যায়, পারো যদি, তবে ঠেকাও প্রবাহ,
ওই দেখো, ভাঙা গেহে পড়ে আছে আমার সহস্র সব স্বপ্ন।