Apr 29, 2023

মীনাক্ষী চক্রবর্তী সোম

নিমন্ত্রণ 

সারা আকাশ জুড়ে মেঘ;
মন জুড়ে বাউলক্ষ্যাপা
মেঘ আমায় বলল যাবি-- 
অনেক দূরে ওই যে নদী,
পেরোলেই খোলা মাঠ-
পাগলপারা, চল ছুটি।
থামবো তখন --
যখন দূরের একলা পাহাড়,
সামনে এসে বলবে ডেকে 
আমায় টপকে  যা।
ডানা মেলে উড়ে গেলাম
আশার আলো পথ দেখায়,
নীচে নদী-বন-পাহাড়,
আনন্দে ধরে না আর ।
নীচে আছে গভীর বন,
গহন কালো সে বনে,
মনের বাতি জ্বালিয়ে দিলাম;
দেখতে পেলাম সাতরাজার ধন।
কল্পনার জানালা খুলে দিলাম,
মেঘ ডাকছে চল ভিজব এখন। 
আমার জন‍্য রয়েছে সেখানে 
অনেক কবিতা-ছন্দ-গান।।