Apr 29, 2023

দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ

প্রণাম

প্রতিদিনের ভালবাসার অভিনয় ছেড়ে,
দেখি আমার আমি কে ৷
বরফ সাদা হিমালয়ে নিস্তব্ধ আকাশের মাঝে,
কত কথা বলে যায় নিঃশব্দে ৷
নেই প্রতিশোধ নেই উত্তাপ শুধুই দাড়িয়ে থাকা আজীবনI 
বাধার পাহাড় রক্ষা চারিধার প্রমানের নেই প্রয়োজন৷
নিজের অস্তিত্ব নিজের মাঝে,
বলে বারবার টিকে থাকার অধিকার ৷ 
আয়োজন প্রহসন সময়ের নিরীক্ষণে ,
প্রমাণ নির্ভর করে কর্মের বীজে ৷