Apr 29, 2023

রাহুল শীল

 গহ্বর
        
চেষ্টার পরও তোমরা আমার ভেতর ঢুকিয়ে দাওনি- 'ঈশ্বর',
একটু এদিক ওদিক করে অবৈধভাবে যা প্রবেশ করিয়েছো
তা হলো শুধু বিষাদ বাতাস !

এই উষ্ণযুবক আর কতো লিখবে নারীসঙ্গ বিষয়ক পদ্য,
তার শরীরে ছড়িয়ে পড়ছে কৃষ্ণগহ্বরের মতো অস্তিত্ব
শুধু শুষে নিচ্ছে সে- তোমাদের শোকার্ত নদী আর দীর্ঘশ্বাসের তীব্রতা।।