Apr 29, 2023

সীমা সোম বিশ্বাস

আগুনের শিখা

যে আগুনের শিখা 
শুধুই আলো ঢালে 
নেয় না কিছু তুলে
তাকে কে পোড়াবে?
যে উজাড় করে দিতে পারে
নিজেকে ভিখারি করে
কারই বা সাধ্য আছে তাকে
অসম্মানের  মালা গেঁথে পরাবে?