Apr 29, 2023

আব্দুল গফফার

মেয়েটির নাম লাঞ্ছিতা

অসহায় মেয়েটির নাম লাঞ্ছিতা,
সাবালকত্ব আসেনি তখনও!
পার হতে হয় পরের ঘরে,
অনেক সুখস্বপ্ন নিয়ে ঘর বেঁধেছিল সে,
চারহাত এক করে জীবন কাটাবে।

জীবনটা যে অর্থ আর ভোগ লালসার শিকার,
পরতে পরতে বুঝেছিল যখন সে অন্তঃসত্ত্বা!
জীবনের সর্বস্ব দিয়ে লাঞ্ছিতা আজ বড় অসহায়,

শুভ পরিণয়ের পর ভালোবাসার সাগরে, 
ভেলা বেশ ভালোই ভেসেছিল
কিন্তু ছন্দপতন ঘটে যেদিন সে গর্ভবতী হয়,
যেদিন তার কোল আলো করে কন্যাসন্তান আসে।
পরিবার প্রিয়জনের লাঞ্ছনা আর গঞ্জনা
সইতে সইতে প্রাণ ওষ্ঠাগত।

কন্যাসন্তান প্রেম ভালোবাসা পরিণয়,
এই সকল শব্দগুলি বিধির নিয়মে লেখা আছে-
নারীজাতির এই অধ্যায় ইশ্বরপ্রদত্ত এবং সহজাত।
তাও কেন লাঞ্ছিতা বড় অসহায়!!