দেখা না হলেই ভালো হতো
তোমার সাথে আজ দেখা না দেখা হইলেই ভালো হতো,
কিংবা যদি নাইবা হতো পরিচয়!
তোমার শহর হয়তো ভীষণ ব্যস্ত,
গলি পথে আর হয় কি যাতায়াত?
তোমার প্রাসাদ ভীষণ বড়ো,
আমার কাছে তা দমবন্ধকর।
আমি ভীষণ ছন্নছাড়া, ভীষণ যাযাবর,
নেইকো তোমার মতো মস্ত প্রাসাদ,
বিশাল ইমারত।
আমার কাছে আছে একটি খড়ের গাদা আর একটি চালাঘর।
মিলিয়ে নিও একদিন হাঁটবো আমরা একই পথে,
শুধুমাত্র ভিন্ন হবে বাড়ি ফেরার পথ।
তোমার সাথে দেখা না হইলেই ভালো হতো,
কিংবা যদি নাইবা হতো পরিচয়!