Apr 29, 2023

জগন্নাথ বনিক

পথিক 

যে পথে আমি প্রতিদিন হাঁটি,
সেই পথকে আমি ভালোবাসি।
ভালোবাসি সেই পথের দুধারে, বেড়ে ওঠা সবুজ বৃক্ষকে।
যে বৃক্ষে ফুল ফুটে,ফল দেয়,
ফুলের সৌরভে ছুটে আসে প্রজাপতি,
রঙিন পাখনা মেলে।
আর মৌমাছি এসে খেয়ে নেয়,
ফুলের মধু গুলি।
বৃক্ষের ডালে নবীন প্রবীণ পাখিরা এসে কুজন করে,
 আমি ভালোবাসি।
সেই বৃক্ষের শীতল ছায়ায়,
আমি ঘুরে বেড়াই আর স্বপ্ন দেখি।
যে পথে আমি প্রতিদিন হাঁটি,
সেই পথকেই আমি ভালোবাসি।