অপেক্ষা
বাবা একটু শোন
বল কেন ডাকলে ।
বলছি একটা শিউলির চারা লাগবে,
হঠাৎ শিউলির চারা ?
শিশু জন্মদিয়ে লালন-পালন করে--
ওকে স্নেহ ডোরে গেঁথেছি ।
এখন চারা পোঁতে ওকে মানুষ করব ।
কেন ? কিছু হয়েছে?
না না, ইচ্ছে হয়েছে তাই ।
বল ছোট না বড় চারা,
মানুষ করব তো তাই--
ছোট চারাই আনিস ।
রক্তমাংসের শরীরে ক্রোধ, হিংসা ,
লোভ ,ভয় ,মান অভিমানের ওঠা -বসা
নিত্য রিপুচক্রের ঘূর্ণাবর্তন ।
আর ধৈর্যশীল সহিষ্ণু প্রাণী উদার চিত্তে
প্রতিকূলতাকে শিরে ধারণ করে
শ্রেষ্ঠ ধর্ম পালনে নিমজ্জিত ।
তাই ধর্মপরায়ণের প্রতি একটু
যত্নশীল হই ,কি বলিস ?
ঠিক আছে ঠিক আছে তাই হবে --
মা ধর তোমার ছোটকে কতইনা
তিরস্কার পোহাতে হল ।
ছোটর জন্য নিতেই হবে
ও সমুদ্র এক বিন্দুমাত্র ।
চল ওর যোগ্যতম জায়গা সাজাব
কোন কষ্ট যেন ওকে স্পর্শ করতে না পারে ।
ছোটর যত্নে দাদা কোমর বেঁধে লেগে পরল ।
খুব ভালো লাগছে মা ওকে সাথে পেয়ে ।
ছোটর মধ্যে অনুভূতি জেগেছে
আলো-ছায়া আকাশ-বাতাস
সূক্ষ্ম দৃষ্টিতে উপভোগ করছে ।
মা আনন্দ আনন্দ আর আনন্দ,
কদিন বাদে ছোট আমাকে সাহায্য করবে ।
তোর জন্ম থেকে আজও এই
আনন্দ উপভোগ করছি--
কেন জানিস ?
তুই ওকে আর আমি তোকে
নিজের হাতে মানুষ করছি তাই ।
শিউলি শরৎ এর আকাশ বাতাস --
মুখরিত করে তোলে" মা " এর আগমনী বার্তায় ।
প্রতিটি হৃদ স্পন্দনে বেজে ওঠে আনন্দের ঝঙ্কার ।
শিউলি হাঁপিয়ে তোলেছে মা
ওর কোন দায়িত্ব নেই ?
আছে আছে ধৈর্য ধর ।
অনেক অপেক্ষার পর আজ
শিউলির শোভায় সুশোভিত ।
ছোটকে নয় " মা " তুমি
আমাকে মানুষ করেছ ।
খোকা তোর শোভার অপেক্ষায়
আমি ।