Apr 29, 2023

সুমিতা বর্ধন

ইতিহাসের পাতায়

লাল বাক্স গুলো আজ আর চোখে পড়ে না
রাস্তার মোড়ে মোড়ে ওই বাক্স
লাইটপোস্টের সাথে জড়াজড়ি করে থাকা বাক্সে
 ভরা থাকতো হরেক রকম
দুঃখ বেদনা আর হাসি কান্নার সাতকাহন,
খাঁকি উর্দি পড়া মানুষগুলো
পৌঁছে দিতো ওই সাতকাহনের
দলিল বা  পরচাগুলো,
কারো মুখে হাসি ,কারো কান্না
লেখা থাকতো ওই পরচায়,
কিন্তু খবর পৌঁছতে লাগতো
 দুই চার পাঁচ বা তারও বেশি দিন,
দিন মাস বছর পেরোয়
চোখে পড়ে না সেই ডাক বাক্স
আধুনিকতার ছোঁয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে
সেই হাসি কান্না আর সুখের দলিল গুলো।
আর সেই ডাক বাক্স থেকে যায়
ইতিহাসের পাতায়।