Apr 29, 2023

সঞ্জয় দত্ত

 উৎসব

আজ উৎসব,কাল আবার হবে।
পরশুও হবে, এভাবে চলতি পথে দেখে যাব!
কতো সামগ্রী কেনাবেচা হচ্ছে।
কখনো মানুষ সামগ্রী হয়।
ক্ষুধার চেয়েও কম দামে বেচে।
এগুলো জীবনের উপহার।
প্রতিদিন কতো উপহার দিচ্ছে জীবন আমাকে ও আপনাকে।

একদিন রূপকথা আমাকে উৎসবে নিয়ে গেল,
সে আমাকে অনেক ভালোবাসে।
সে বলল,
চলো তোমাকে একটা ডায়েরি কিনে দি,
হঠাৎ ডায়েরি কেন?
তুমি কবিতা লিখবে।
না না আমার কলমের ভাষা  কবিতারা বুঝে না,
তাই এখনো ঘর বাঁধতে পারেনি।

চলো সময় হল, ফিরি।