জীবন তরী
সুতোর টানে উড়ছে দেখো
রংবেরঙের ঘুড়ি।
তারই মতো ঘুরছে দেখো
মোদের জীবন তরী।
রংবেরঙের ঘুড়ির মাঝে
মন ছুটেছে শৈশবে।
শ্যামল সবুজ গাঁয়ের
কেমন করে কাটবে।
মনের জীবন ঘড়ির মতো
ছুটছে কেমন করে।
ঘড়ির কাঁটা আজকে শুধু
ছোটে পিছন পানে।
থামবে ঘড়ি থামব আমি
জানি প্রভুর টানে।