যত্নের যাতনা রঙ
আমার কষ্টগুলো কাউকে দিইনা, এগুলো দিয়ে জলরঙের ছবি আঁকতে ভালোবাসি, আকাশের রংধনু বদলে যেমন নীলের মেলায় ডুবে যেতে যেতে মেঘের বুক চিরে যেমন বর্ষা নামে তেমন করে আঁকিবুঁকি করি হৃদপিণ্ডের পাথর হওয়া টুকরো মাঝে।
পাথরের টুকরো গুলোও ডুবতে থাকে নোনা সমুদ্রের অতলে তবুও সেখানে স্বপ্নেরা চিত্র আঁকে জলজ উদ্ভিদের মতো।
কোনো একটা সময় যেমন ডিসকভারির দৃশ্যপটে সেজে ওঠে আশ্চর্য সৌন্দর্যে।
অবাক হয়ে নির্বাক দৃষ্টিতে জেগে ওঠে কিছু সুখ নোনা সৈকতে ঝিনুকের বুকে মুক্তার অন্তরে।