এসো ভালোবেসেই মরি
এই উন্মুক্ত আকাশ আমাদের মাতৃভূমি।
ফ্রগ পরা মাছরাঙাদের পিঠ দেখিয়ে
পুকুরের জলে শুয়ে থাকে চাঁদ
চাঁদ ও আকাশের দূরত্ব
ছুঁয়ে দেয় আমাদের নরম শরীর।
আমাদের জ্যোৎস্নাস্নানে ধন্য হয় রাতের আকাশ।
মিটমিট তাকিয়ে থাকা লাজুক তারাদের দিকে
দু' হাত তুলে বলি-
কী অপূর্ব এই বেঁচে থাকা!
আমাদের মৃত্যুর ভয় নেই।
মৃত্যুর ভয়ার্ত চাহনিকে পাশ কাটিয়ে
আমরা ধরতে জানি পরস্পরের হাত
অবিশ্বাসের পৃথিবীতে আমরা বিশ্বাস ফলাই
খুব ছোট এই জীবন নামের রেলগাড়ি
পরস্পরের অভিমুখে আমাদের আনন্দ ভ্রমণ।
আমরা ভালোবেসে বেঁচে উঠি প্রতিদিন
ভালোবেসে প্রতিদিন মরে যাই।
এই উন্মুক্ত আকাশ আমাদের মাতৃভূমি।
ফ্রগ পরা মাছরাঙাদের পিঠ দেখিয়ে
পুকুরের জলে শুয়ে থাকে চাঁদ
চাঁদ ও আকাশের দূরত্ব
ছুঁয়ে দেয় আমাদের নরম শরীর।
আমাদের জ্যোৎস্নাস্নানে ধন্য হয় রাতের আকাশ।
মিটমিট তাকিয়ে থাকা লাজুক তারাদের দিকে
দু' হাত তুলে বলি-
কী অপূর্ব এই বেঁচে থাকা!
আমাদের মৃত্যুর ভয় নেই।
মৃত্যুর ভয়ার্ত চাহনিকে পাশ কাটিয়ে
আমরা ধরতে জানি পরস্পরের হাত
অবিশ্বাসের পৃথিবীতে আমরা বিশ্বাস ফলাই
খুব ছোট এই জীবন নামের রেলগাড়ি
পরস্পরের অভিমুখে আমাদের আনন্দ ভ্রমণ।
আমরা ভালোবেসে বেঁচে উঠি প্রতিদিন
ভালোবেসে প্রতিদিন মরে যাই।