মুক্ত আকাশ
অজানা পৃথিবী ডাক দেয় আমায় মৃদু সমীরণে,
যেনো এক পশলা বৃষ্টি ধুয়ে দেবে স্নেহের আলিঙ্গনে ।
বাঁধা- বিপত্তির অনেক ঊর্ধ্বে, ঊর্ধ্বতনের পরশে,
আকাশের মুক্ত নীলিমায় হারিয়ে যাবার হরষে।।
কখনো নিজেকে নিয়ে ভাবনার পথে,
গভীর উপলব্ধির প্রকাশের সাথে।
মুক্ত বিহঙ্গের মতো ডানায় ভর করে,
পরিযায়ীর বেশে দেশ থেকে দেশান্তরে।।
মেঘের ঘর্ষণে দুঃখের প্রাচীর ভেঙ্গে,
মনের সুখ মূল নিকেতনের রঙে।
আকাশের গভীরতায় হারিয়ে যেতে থাকি,
চেনা- অচেনার পথ চলা অনেক বাকি।
গ্রহ - তারকারাও অসীম অনন্তমেলায়,
নিজেকে সাজিয়েছে সঠিক বেলায়।
আমিও যেনো নিজেকে সাজাতে পারি,
মুক্ত আকাশ হয়ে যেনো বাঁচতে পারি।।
বিশ্বায়নের যুগে যেখানে কলের ধোঁয়ার গ্রাসে,
ফুসফুসের শিরাগুলি বিষাক্ত বায়ুর শ্বাসে।
আর না হয় বিষময় নাইবা হলো...
পৃথিবীর নকশিকাঁথা এবার জীবন বোধের ভাবনা জড়াই চলো।।