Jan 19, 2024

মিলনকান্তি দত্ত

পবিত্র লাইবেল

আমি মরে গেলে হয়তো 
আমাকে একটা সমগ্রে 
ভুল বানানে ছেপে দেওয়া হবে।
তার আগে 

অক্ষয় মনীন্দ্র গুপ্তের মালবেরিবাগানটা 
নাশকতার কীট হয়ে খাই। একদিন
কবিতার অনটনে টাকাপয়সারা খুব সস্তায় 
নিজেদের বিকিয়ে দিয়ে
একটা প্রকাশক কিনবে। টম-ডিক এন্ড হ্যারি 
যে কেউ সোল্লাসে ফেটে পড়ে বলবে, 
মিলনকান্তি নিজেই একটা পুরস্কার। বোর্ডবাঁধাই নয়

নিরীহ পেপারব্যাক, যার প্রতিটি কথাপৃষ্ঠাই
কবিতার বিরুদ্ধে পবিত্র লাইবেল!