Jan 18, 2024

জ্যোতির্ময় মুখোপাধ্যায়

আমি হাঁটি 

পিছু পিছু হাঁটে আমার ছায়া
উচ্ছিষ্ট, অতিরিক্ত, অন্তঃসারশূন্য, প্রয়োজনহীন

তবু তো ছেড়ে যেতে পারি না তাকে
অথচ শুনেছি --

অপ্রয়োজনীয় যা কিছু
তা ফেলে এগিয়ে যাওয়ার নামই জীবন