রিদ্ধির নাভিশ্বাস এবং রাত্রি
দূরতম কোনো সভ্যতায় হলেও তুমি এসো রিদ্ধি,তোমার জন্য দরজা খুলে রাখব। তোমাকেই আবিষ্কার করেছি ছায়াময় শরীরে হেঁটে গেছো বহুবার বুকের ভেতরে।
কবিতা আমাকে যতটা পুড়িয়েছে তার দাগ মুছে দিতে তুমি এসো তোমার জন্য অভিসারের রাতেও আমি মাখতে পারি আতর খুলে রাখতে পারি জং ধরা ব্লাউজের হুক ।
অন্ধকার রাত হলেও তুমিও এসো,সমস্ত দাগ মুছে আমি তোমার কাছে চলে যাব সুগন্ধি রুমাল রেখে কথা দিচ্ছি ,
তুমি এলে সব দরজা বন্ধ করে জেনে নেব মাথুর বালকের নাভিশ্বাস আর ইমন রাগের জন্ম কথা,আমি জানি তোমার ভেতরে সুর জেগে উঠে ,চোখের জল বেয়ে নেমে যায় তমশা।
তবুও তোমার বুক হোক আমার আরাধ্য দেবতা।