Jan 18, 2024

অদিতি

মুক্তি না বন্ধন? 

কি হয় প্রস্ফুটিত ফুলের জীবন! 

একবার ছুঁয়ে দেখো
মুঠো ভরে নাও সন্তর্পণে
যত্নে রেখ বুকপকেটে 
চৈতালী বিকেলের একমুঠো সোনালু সাক্ষী রইলো-
মনে রেখ
ঝরাপাতার পথ মাড়িয়ে 
কালবোশেখী দিনের শেষে 
তুমি ফিরবে বারবার ফিরবে
আসছে শ্রাবণের মেঘে 
শালিক ভেজার আগেই
তুমি ঘরে ফিরবে
বৈরাগ্যে মুক্তি নয়
একটা রোদরঙা অষ্টাদশী ফুল
তোমায় অভিশাপ দিচ্ছে
তুমি সংসারী পুরুষ হবে....