দেখা হবে
গভীর রাতে যখন তারারাও
ক্লান্ত হয়ে যাবে
তখন তোমার সাথে কথা হবে না
যে অদৃশ্য সুতো আমাদের মাঝে
এখনও ছিঁড়ে যায়নি, সেখানে
রাতের আধফোটা ফুলেরা
ভোরের অপেক্ষায় মালা গেঁথে
কথাদের ছড়িয়ে দেবে অনন্তে
একটা নতুন পৃথিবীর স্বপ্ন নিয়ে
ক্ষুধা নেই..অ-সুখ নেই গৃহহীন নেই
সেখানে দেখা হবে তোমার আমার
হাতে হাত রেখে আরেকটা যুদ্ধে
একসাথে পথচলা শুরু হবে
আমাদের দেখা হবে তৃতীয় বিশ্বের
অমল আকাশের উজ্জ্বল তারায় তারায়।
গভীর রাতে যখন তারারাও
ক্লান্ত হয়ে যাবে
তখন তোমার সাথে কথা হবে না
যে অদৃশ্য সুতো আমাদের মাঝে
এখনও ছিঁড়ে যায়নি, সেখানে
রাতের আধফোটা ফুলেরা
ভোরের অপেক্ষায় মালা গেঁথে
কথাদের ছড়িয়ে দেবে অনন্তে
একটা নতুন পৃথিবীর স্বপ্ন নিয়ে
ক্ষুধা নেই..অ-সুখ নেই গৃহহীন নেই
সেখানে দেখা হবে তোমার আমার
হাতে হাত রেখে আরেকটা যুদ্ধে
একসাথে পথচলা শুরু হবে
আমাদের দেখা হবে তৃতীয় বিশ্বের
অমল আকাশের উজ্জ্বল তারায় তারায়।