তুমি আছো বলেই
আমি হেঁটে যাবো অনন্তকাল
এই পথ ধরে ,
রক্তমাখা দুই পা নিয়ে
কাঁটায় কাঁটায় বিদ্ধ হবো,
শুধু তোমার দেখা পাওয়ার আশায়।
শত আলোকবর্ষ দূরত্ব কাটিয়ে
আসতে যেন পারি,
যতোই কঠিন হোক সে পাড়ি
আমি জানি,
হারতে দেবেনা আমায় তুমি।
তুমি আসবে , হাথ রাখবে মাথায়
যে পথে চেয়েছি হারিয়ে যেতে,
সে পথ চায়নি আমায়।
হয়তো অনেক যুদ্ধ বাকি
চলতে পথের বাঁকে।
ধরে আছি হাল , দিগন্তে চোখ
তুমি আছো সেই ভরসায়।
আমি হেঁটে যাবো অনন্তকাল
এই পথ ধরে ,
রক্তমাখা দুই পা নিয়ে
কাঁটায় কাঁটায় বিদ্ধ হবো,
শুধু তোমার দেখা পাওয়ার আশায়।
শত আলোকবর্ষ দূরত্ব কাটিয়ে
আসতে যেন পারি,
যতোই কঠিন হোক সে পাড়ি
আমি জানি,
হারতে দেবেনা আমায় তুমি।
তুমি আসবে , হাথ রাখবে মাথায়
যে পথে চেয়েছি হারিয়ে যেতে,
সে পথ চায়নি আমায়।
হয়তো অনেক যুদ্ধ বাকি
চলতে পথের বাঁকে।
ধরে আছি হাল , দিগন্তে চোখ
তুমি আছো সেই ভরসায়।