তোমাকে নিয়ে
তোমাকে নিয়ে কিছুটা সময়
কাটাব ভেবেছিলাম,
হালকা শীতের উত্তরে হিমেল হাওয়ার
সকাল, পেরিয়ে রোদ ঝলমলে দুপুরে।
বাধা হল সময়ের নির্ঘন্ট!
এ কাজ ও কাজ সব-
এসে পড়ল পর পর,
দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবু
তোমার সঙ্গে দু দণ্ড বসার সময়
আর হল না।
বুঝিনা এ সময়ের অবহেলা, নাকি
তোমার গোপন অনীহা!