Jan 18, 2024

সনজিৎ বণিক

কবিতার আডডা

স্বপ্নের কথা বলতে বলতে কবিতার কথা বলা আজ জরুরী । কবিতার কথা বলতে বলতে মানুষের কথা বড়ো বেশি জরুরী,

এ শহরে 

আডডাটা আজকাল বেশ বেড়েছে, ভালো কথা । ভাবের আদান-প্রদান করতে করতে বড়ো বেশি কাছে যাওয়া, প্রান ভরে কথা বলা, এসব চলুক।

স্বপ্নের কথা বন্ধুদের সাথে আড্ডার কথা বলা হোক বেশি করে, বলা হোক বেশি করে কবিতার স্বচ্ছতার কথা প্রাণভরে,আডডায় মেলে ধরুক নিজেদের যাবতীয় কথামালা পাশাপাশি খাবারের পদগুলোও কাব্যময় হয়ে উঠুক এ সন্ধ্যায়।

কবিতারা সব ডানা মেলে উড়তে উড়তে ছুঁয়ে ফেলুক আকাশের তারা , একসময় তারাগুলো আমাদের বুকের ভেতর জ্বলে উঠবে , দুনিয়া কাঁপানো মায়ায় জাগিয়ে দেবে এ সংসার সমুদ্র, লেখা হবে নতুন স্বপ্নের চমৎকার সব কথামালা , এখন শুধু অপেক্ষা ।