Jan 18, 2024

রূপালী মান্না

ভিতরঘরে  (অনুগল্প)

-"তুমি সব বোঝো, অনেক পাকা মাথা তোমার। আমাকে শুধু শুধু জিজ্ঞাসা করছো কেন?"
-"ও আচ্ছা!"
-"তুমি জানো না আমি এসব পছন্দ করিনা? তাছাড়াও তোমাদের ব্যাপারে পরামর্শ দেওয়ার আমি কে?"
-"তোমার সব কথা, ভালো-মন্দ ব্যাপার আমায় শেয়ার করো অথচ আমি কিছু পরামর্শ চাইলে,কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করলে তুমি বিরক্ত হচ্ছো? "
-"স্বাভাবিক ব্যাপার! আমার ওতো টাইম নেই।"
-"এই কী হয়েছে বলো তো তোমার? সামান্য কারণে এতো রিয়েক্ট করছো কেন?"
-"জানি না, ভালো লাগছে না। যাও তো..."
-"মন খারাপ?"
-"জানিনা।"
-"এতো ম্যাচুয়র তুমি, সব বোঝো, আর মন বোঝোনা?"
-"ম্যাচুয়র তো হতে হয় শুধু তোমার জন্য।
আমি ম্যাচুয়র না হলে তোমাকে সামলে রাখবে কে? অথচ আমি তো চিরকাল আদুরে, নরম, অভিমানিনী হতে চেয়েছি।"