Jan 18, 2024

জগন্নাথ বনিক

মানুষ 

আজও আমি বুঝতে পারিনি,
পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মন।
ব‍্যস্ত মানুষ ছুটছে আবার,
পথে পান্থরে সারাক্ষণ।।
কখনো হাসে কখনো কাঁদে,
কখনো কর্মে ব‍্যস্ত, এই মানুষ।
সবার শরীরে একই রক্ত,
অথচ - মানুষের মুখগুলো যেন এক একটা মুখোশ।।
দ্বন্দ্ব যেমন মানুষে মানুষে,
চলছে কতো লড়াই।
কত যে প্রভেদ এই মানুষের,
আবার - মানুষ করে, মানুষের বড়াই।।