অস্তিত্ব
ভরসা জলজ প্রাণী,
খুঁজে পাই না প্রকৃতবাস, শেষ সীমানা। উপোসী চোখ দেখে সুঠাম,সবুজ।
শুধু তাগিদ পেয়ে ও না পাওয়ার যন্ত্রনা ।
হাত বাড়ালে সংসার আগুছাল।
শুধু সাঁতার ছাড়া সব অজান্তা।
শেষে প্রকৃতিধী বিশ্রাম খুঁজে কোন ছায়ায়। তবু খুঁজে পায় না।
অস্তিত্ব ধরা থাকে না আত্মার,
নাভিপদ্মে লুকিয়ে থাকা
পঙ্কিলতা তুলে সুষন্মা,
আত্মা বেরিয়ে পড়লে বোধহয়,
অস্তিত্বের আর কোন বাধা থাকে না।