Jan 18, 2024

অপাংশু দেবনাথ

কবিকে নির্বসনে পাঠালেও

কবিকে নির্বসনে পাঠালেও মন তার অনন্য-আগুন,
রাত কাঁধে নিয়ে ছাড়ে ঘর,ঘরে শুয়ে থাকে বিবসপ্রহর।
ভগ্নশরীর জানে সময় কখনো দাস নয়,
অবশেষে গন্তব্যমুখী যান রাত ভেঙে গর্জে ওঠে। 

সব রক্তচক্ষু উপেক্ষার অনলে পুড়িয়ে ছুটে চলে
ভিড় জানেনা দুঃখী মানুষের মনও স্বপ্ন দেখে।
প্রতিটি দিনযাত্রীর বুকে উঁকি মেরে দেখে কবি,
অনন্ত-অসুখ একা ছুটে চলেছে কোনো নির্জন আলোর দিকে।

একেকটা স্টেশন পড়ে থাকে,
দৃশ্যকাব্যের নায়ক ওঠে আসেনা তো আর।

কবি দেখে---
মানুষ একদিন বের হবে নির্বাসিত গহ্বর থেকে।