Jan 18, 2024

নবীনকিশোর রায়

ঐকতান 

সমগ্র আর্যাবর্ত থেকে দাক্ষিণাত্য বিন্ধ্যাচল, 
বহুবর্ণের খণ্ড খণ্ড মিলন 
আসমূদ্র হিমাচল---

সহস্রধারা নদী সঙ্গমে এসে
মিশে ,আর্য-অনার্য পরম্পরায় 
বংশস্রোত মিশে একাকার! 

ইতিহাসের প্রত্নভাণ্ডার খনন,  
শিল্পীর ভাস্কর্য শ্রমের ক্ষুদার্ত নির্মাণ,
সকল প্রার্থনালয়
ধারণ করে আছে একপ্রাণ! 

একভারত একদেশ ঐকতান...