Jan 18, 2024

প্রতীচী ভৌমিক

আভিজাত্য

এক একটি দানার যুদ্ধে
মাথার ঘাম আর শরীরের রক্তবিন্দু সামিল পাতে।
 
প্রতিটি দানার  বৃত্তান্ত কান পেতে শুনি 
যেন কৃষকের আত্মকাহিনী।

ভাবছো হয়তো কি এমন ক্ষতি 
একটি দানা পড়ে গেলে মাটিতে,
ভাগ্যলিপি লেখা ছিল হয়তো, উচ্ছিষ্টে।

 না, এক একটি দানা প্রণম্য 
এ হোক সবার আভিজাত্য।