প্রশ্নচিহ্ন
সুন্দর সাজানো বাগানে
প্রাচীন প্রাণের স্পন্দন
থেমে যায় চুপিসারে
অধিকারের দাবী
কখন যেন
সসংকোচে নিজেকে গুটিয়ে নেয়
গুছিয়ে রাখা কবিতার পাতাগুলো
হাওয়ায় ভাসে
দীর্ঘশ্বাস হয়ে
পুরানো গন্ধ , পুরানো কথা
লুকায় বুকের ভিতর
সযত্নে লেখা ভালোবাসার পদাবলীতে
আজ
অসংখ্য প্রশ্নচিহ্ন