স্বপ্নশয্যা
বলিষ্ঠ বাহুলগ্না আমি , গড়েছি স্বপ্নশয্যা ।
তোমার স্বরের মায়াবী সুরে
আমার স্বপ্ন শিহরিত হয়ে ওঠে ,
আমার চুলের দুষ্টুমিতে মেতে ওঠে
আমাদের ছোট্ট ভালোবাসা ।
প্রেম হয়তো এরকমই হয় ........
আমার নীলাকাশের বুকে
তুমি তো একফালি চাঁদ
প্রেমের আবেশে তাই আজ লিখলাম
আমাদের না পাওয়া স্বপ্নশয্যা ।
বলিষ্ঠ বাহুলগ্না আমি , গড়েছি স্বপ্নশয্যা ।
তোমার স্বরের মায়াবী সুরে
আমার স্বপ্ন শিহরিত হয়ে ওঠে ,
আমার চুলের দুষ্টুমিতে মেতে ওঠে
আমাদের ছোট্ট ভালোবাসা ।
প্রেম হয়তো এরকমই হয় ........
আমার নীলাকাশের বুকে
তুমি তো একফালি চাঁদ
প্রেমের আবেশে তাই আজ লিখলাম
আমাদের না পাওয়া স্বপ্নশয্যা ।