Jan 18, 2024

রাহুল শীল

শহর

শরনার্থী হয়ে যারা কাছে আসে
তাদেরকে আশ্রয় দিচ্ছে তারা,
মানুষের ভেতরও মানুষ থাকে
পোষাকের ভেতর যেমন !

পুরুষাঙ্গের দিকে তাকিয়ে যারা
অবিমিশ্র চোখের প্রশংসা কুড়োয়,
এযাবৎ তারাই গুজব ছড়ায়
আমাদের শরীরী ক্ষুধা নেই !

তীক্ষ্ণ নখের দাগকে
স্মৃতি চিহ্ন স্বীকৃতি দিয়ে
পালিয়ে বেড়ায় শুধু আততায়ী হয়ে,

শহরে শীত বেড়ে গেলে
হেরে যায় প্রেমিকরা,
যৌনতার বিষাক্ত ছোবল কল্পনা করে
শরণার্থীর বেশ খুলে 
উচ্চারণ করে বেড়ায় পরিয়ায়ীদের নাম,
দুঃখ হয় এই শুনে
অনেকেই হারিয়ে যায়
যীশুর শুভ জন্মদিনে
অথবা বিবাহ অনুষ্ঠানে।