Jan 18, 2024

পরিমল কর্মকার

সমুদ্র স্নানে যাবে বলে

সমুদ্র সৈকতে আমি খুঁজে বেড়াচ্ছি অগণিত বালুকা রাশিতে তোমার পদ চিহ্ণ।

সমুদ্র স্নানে যাবে বলে আজও ফিরে আসলেনা তুমি।

কোথায় হারিয়ে গেলে,
তাকিয়ে আছি সৈকতে আছড়ে পড়া প্রতিটি ঢেউএর দিকে।

জানো  তোমার নামটি ভেজা বালিতে আজও লিখে রাখি তুমি আসবে বলে --।

সৈকতে আছড়ে পড়া জলোচ্ছ্বাসে মুছে নিয়ে যায় আমার লেখা তোমার মিষ্টি নাম খানি।

পাহাড় সম ভালোবাসা বুকে নিয়ে বালুকা রাশিতে নাম লিখে রাখব প্রতিদিন,
এ আমার অনন্ত ভালোবাসার শ্রদ্ধাঞ্জলী।