Jan 18, 2024

লালন চাঁদ

কল্পতরু ভাবনা

কবিতার ছন্দ আঁকি
হৃদয়ে নৌকো বোঝাই নদী
তোমাকে চেয়েছিলাম। যদিও বয়েস এখন ভাটি

রাত পেরুলে বয়েস বাড়ে
মরুতৃষা মন
দিন যায়। রাত আসে
বিবস্ত্র কথার মাঝে প্রতিদিন নিজেকে করি খুন

জল ছলছল কথা
উচ্ছল হাওয়া। উড়ন্ত বসন 
কল্পনায় ভাবি তুমি আমি কফি হাউস দুজনই

কল্পনা আছে
তাই বাঁচি
তোমাকে নিয়ে ঘর গড়ি। ঘর সাজাই
কল্পনায় পাড়ি দিই তোমার বুকের ভেতর