Jan 18, 2024

বিপ্লব উরাং

মানুষগিলান বদলে যাছে


মানুষগিলান ক্যামন জানি
দিনকে দিন বদলে যাছে।
আপন মানুষ সটকে যাছে। 
ভালবাসার ভরা কলস
দিনকে দিন শূন্য হছে। 

ছোট্ট কন আঘাত হলেই 
ক্যামন জানি হয়ে যাছে। 
সবখিনেই লাভালাভের হিসাব খোঁজছে। 

ভুলায় যাছে কত কষ্ট করে 
গড়ে ছিল দুইটা শব্দ --"ভালবাসা"।
ছোট্ট থরা ব্যাঘাত হলেই 
সটকে যাছে

মানুষগিলান বদলে যাছে।