Jan 18, 2024

চান্দ্রেয়ী দেব

অস্তরাগের রবি

অবুঝ মনে জমাটবাঁধা অভিমানের ইচ্ছে ধারা
আমায় প্রতিনিয়ত ডুবায় ও ভাসায়
নদীর কূলে অস্ত রাগের রবির স্পর্শে
তার নামের অক্ষর যেন.... 
রক্তিম বর্ণে দেখতে পাই গগনের অভ্যন্তরে
বিকেলের শেষ বেলায় আঁধার আসে ঘনিয়ে
জোনাকিরা ঘর সাজায় আপনমনে আলোকধারা দিয়ে
পূর্ণিমার জোছনামাখা রাত....... 
ছুঁতে চায় অভিনিবেশে আড়াল থাকা অভিমানের গাঁয়ে
ঝলমল করে জ্বলতে থাকা সন্ধ্যাতারা
আমার দ্বারের সম্মুখে এসে দাঁড়ায়... আর বলে
"কতদিন পথপানে চেয়ে থাকবি অভিমানের পরশ নিয়ে
এ পথ যে ভীষণ দৃঢ়
চলতে হবে একলা হয়েই... "