ভিক্ষাংদেহি
ভিক্ষা পাত্র হাতে এই সমাজ সংসারে -
দাঁড়িয়েছি আমি ,
দাও কিছু আমারে ।
টাকা নয় পয়সা নয়
সোনাদানা - চাই না এসব আমি ;
তার ও বেশি কিছু দাও
সোনার চেয়ে দামী ।
চাই না হতে
রাজাধিরাজ ,
তোমার দ্বারে ভিক্ষা মাগি আজ।
একটু খানি ' মনুষ্যত্ব ' --
দাও না ঝুলায় ভরে ,
সেই অমূল্য দান নিয়ে
ফিরে যাই - অধমের কুটিরে।