Jan 18, 2024

সুখ চন্দ্র মুড়াসিং

বিভ্রম (ছোটগল্প)

গিন্নি আমার বড়ই ঘরোয়া এবং বে রসিক , দুই যুগ সংসার জীবনে কখনো লাস্যময়ী হতে দেখিনি বিবাহ বার্ষিকী উদযাপন করতে পারিনি। বিশেষ বিশেষ দিনে  পূজা দেওয়ার জন্য মন্দিরে যাওয়া ছাড়া একসাথে বাড়ির ত্রিসীমার বাইরে যাওয়া  হয়নি । বারোমাস বিকেল চারটার পর স্নান খাওয়া এনিয়ে কিছু বললেই লঙ্কাকান্ড । তাই বাড়ি ঘর সংসার নিয়ে চুপ করে থাকি , যা বলে তাই করে দেওয়ার চেষ্টা করি।    

বাড়িতে চার পরিবার ভাড়াটিয়ার মধ্যে এক পরিবার রসিক এবং বিলাসী , সময় পেলেই কোথাও না কোথাও ঢু মারবে কেনাকাটি করবে হোটেল রেষ্টুরায় খেয়ে এসে জমাটি গল্পঃ জুরবে । শীত ঝাঁকিয়ে পড়তেই বনভোজনের জন্য তাদের মন আনচান , কোন জাদু মন্ত্রে গিন্নিকে বস করে বনভোজনের দিন তারিখ ও স্থান ঠিক করে ফেলল। 

    চার ভাড়াটিয়া পরিবার আমরা এবং  একমাত্র শ্যালক পরিবার যথা সময়ে রওনা দিলাম । গাড়িতে গিন্নি ছাড়া সবাই আনন্দ উল্লাস করছে সে কখনো ঘরের চাবি মিলিয়ে দেখছে কখনো তালা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা কখনো গ্যাস লাইন বন্ধ করা হয়েছে কিনা চিন্তা করছে , ঠাকুর রক্ষা কর বলে বারবার প্রণাম করছ । 

    যথা স্থানে সবাই আনন্দ করছে গিন্নি আর শালাজ গল্পঃ করছে , একটি ছেলে ফুল ও ফুলের তোড়া ঘুরে ঘুরে বিক্রি করছে । মাথায় কি কেড়া ঢুকল টকটকে লাল একটি গোলাপ কিনে গিন্নির খোঁপায় গোঁজে দিলাম। সহাস্যে শালজ বলে উঠল -" বা: জামাইবাবু  তুমি আজ বেশ রোমান্টিক মুডে আছ, আর একটি এনে দিদির খুঁপায় পড়িয়ে দাও নইলে  তোমাকে কিমা বানিয়ে ছাড়বে" ! হায় রাম আমি যে খুঁপা চিনতে ভূল করে ফেলেছি এখন কি উপায় ?