Jan 18, 2024

সৌমিত বসু

মাতৃভাষা 

হয়তো তোমার ভাষা ঠিক 
হয়তো আমার ভাষা ভুল 
তুমি পাও জোর হাততালি 
আমি দেখি অপার  অকূল।

কাঁটাতার সব ভাগ করে 
জমিজমা হিসেব নিকেশ 
স্বপ্নও চুরমার হয়
ভাঙে নীল আকাশের দেশ।

হাতানিয়া দোয়ানিয়া দিয়ে 
ভেসে যায় দূর মহাকাল 
তোমার ভাষার কাছে আমি 
ঋণী থাকি সন্ধ্যা সকাল।