মানুষের তূল্য
দুনিয়া দাড়ির চক্রা ঘুরাতে ঘুরাতে
হাত যখন ক্লান্ত,
সাবেকী সাজের মানুষগুলো তখন
জ্ঞান দিয়ে যায়!
তোর দ্বারা কিচ্ছু হবে না;
আমি চুপ করে শুনে থাকি।
আকাশের দিকে চেয়ে প্রতিজ্ঞা করি,
হলে মানুষের দ্বারাই হয়।
না হলে,
আমি মানুষের বেশভূষায় লিপ্ত জন্তু তূল্য।।