ভাঙা তরী
শীত উৎসব 'মেলা'-
ফুল মেলা বই মেলা
পিঠে পুলি মিষ্টান্ন মেলা...
মেলা দেখতে লঞ্চ চড়া
উত্তরাবায়ের শাসন কড়া!
মিঠারোদের আদর ঘড়া ঘড়া...
শীতের দুপুর লঞ্চ ডেক ভীড়ে উপচে পড়া,
নদীবুকে আনন্দ স্রোতে ভাসতে থাকা...
পলকে দেখা নদীপাড়ে 'ভাঙা নৌকাখানা'
ভরিয়ে তোলে দীর্ঘশ্বাসে
হৃদয়খানা এক নিমেষে
মন চলে যায় ভাঙা তরী পাশে
ভাসিয়ে নিয়ে এক অজানা আবেশে...!
এলোমেলো ভাবনা যত জড়ায় নাগপাশে
হিসহিসিয়ে ফিসফিসিয়ে বলতে থাকে
মনের কানে কানে
'জীর্ণ জীবনতরী' ও অপাঙক্তেয়
আমাদের 'গৃহকোণে'!
মধ্যদুপুর দেখাতে থাকে
আলো ছায়ার খেলা...
জীবনের সারা বেলা-
ঊষা হতে সাঁঝ
সাঁঝ হতে-
মধ্যরাতের ঘন আঁধার মাঝ...!
শীত উৎসব 'মেলা'-
ফুল মেলা বই মেলা
পিঠে পুলি মিষ্টান্ন মেলা...
মেলা দেখতে লঞ্চ চড়া
উত্তরাবায়ের শাসন কড়া!
মিঠারোদের আদর ঘড়া ঘড়া...
শীতের দুপুর লঞ্চ ডেক ভীড়ে উপচে পড়া,
নদীবুকে আনন্দ স্রোতে ভাসতে থাকা...
পলকে দেখা নদীপাড়ে 'ভাঙা নৌকাখানা'
ভরিয়ে তোলে দীর্ঘশ্বাসে
হৃদয়খানা এক নিমেষে
মন চলে যায় ভাঙা তরী পাশে
ভাসিয়ে নিয়ে এক অজানা আবেশে...!
এলোমেলো ভাবনা যত জড়ায় নাগপাশে
হিসহিসিয়ে ফিসফিসিয়ে বলতে থাকে
মনের কানে কানে
'জীর্ণ জীবনতরী' ও অপাঙক্তেয়
আমাদের 'গৃহকোণে'!
মধ্যদুপুর দেখাতে থাকে
আলো ছায়ার খেলা...
জীবনের সারা বেলা-
ঊষা হতে সাঁঝ
সাঁঝ হতে-
মধ্যরাতের ঘন আঁধার মাঝ...!