পৃথিবী
পৃথিবীটা আগে ছিল খুব সুন্দর,
পৃথিবীর মানুষেরা ছিল ঈশ্বরের ই বর ।
সে সময় মানুষের মন ছিল নিষ্পাপ,
কিন্তু দিন দিন বাড়ছে মানুষের চাপ ।
পৃথিবীটা দিন দিন হচ্ছে দূষিত ,
মানুষজন শুধু গাছপালা ধ্বংসের কাজে বিরাজিত ।
বিভিন্ন দূষণের পৃথিবীতে হচ্ছে বৃষ্টি ,
এই দূষণ থেকে নানা রকম রোগের হয়েছে সৃষ্টি।
মানুষ নিজের কাজের ফলে নিজেরাই ভুগছে অসুখে,
সেজন্য এই সুন্দর পৃথিবী আজ ধ্বংসের মুখে।
মানুষ বোঝে না যে একটি গাছ একটি প্রাণ ,
গাছ লাগিয়ে তো মানুষেরই প্রাণ বাঁচান।
নানা রকম বর্জ্য জলকে দূষিত করছে,
জলবাহিত রোগে অনেক মানুষও মরছে ।
তারপরও মানুষ থাকে না সচেতন,
সচেতন না থাকলে সব প্রাণীরই হবে একদিন মরণ।
তাই মানুষকে পৃথিবীর যত্ন করতে হবে ,
কিন্তু সেটা আর হলো কবে?