Jan 18, 2024

ছন্দা দাম

বাস্তবতার নক্সা

পরিযায়ী পাখি এক দুরন্ত এই মন
শীতের কুয়াশামাখা প্রভাতের ঘ্রাণে,
বাসন্তী অধরা স্বপ্নেরা ঘুমিয়ে বুকের পালকে....
গুলাবী আকাশ খুঁজে মরে হায় কোনখানে!!

ফেনিল জলধি ডাকে নোনা ভালোবাসার হাতছানিতে
স্পর্শে তার ছোঁয়াছ ব্যথা তবু অমোঘ টান,
বালুকা বেলায় নোঙর ফেলে জিড়োয় কিছু পল
বেদুইন এ মনে শুধুই ঘরছাড়া দুর্নিবার আহ্বান।

কত যাত্রী কত লোক কত ভীড় এ বাজারে...
তুমি কার, আমি কার...খবর রাখে না কেউ কারো ,
হাট ভেঙে পসরি যায় অন্যত্র ছায়ানীড়ে
আঁধার ঘনায় হাটে ...দণ্ডে দণ্ডে হয় আর গাঢ়ো।

জীবনের বন্দরে হাজারো ইচ্ছের নাও আসে যায়,
স্বপ্নেরা ডুবে ভাসে নোনা জলে,কজন বলো থৈ পায়!!